| মফস্বল সংবাদ | ||
লক্ষ্মীপুরে শিল্পমন্ত্রী ॥ মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্বাসিত করেছে মহাজোট সরকার শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া সম্প্রতি লক্ষ্মীপুর নছির আহমদ ভুঁইয়া মিলনায়তনে সাম্যবাদী দলের প্রয়াত নেতা কমরেড মোঃ তোয়াহার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাম্যবাদী দলের জেলা শাখা আহ্বায়ক কমরেড শাহানা চিনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান, ধীরেন সিং বড়–য়া, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহীম প্রমুখ। |
||
